নারায়ণগঞ্জের সোনারগাঁয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার গভীর রাতে একটি পণ্যবাহী লরি বিকল হয়ে পড়ায় এ অবস্থা তৈরি হয়। গতকাল দুপুর পর্যন্ত যানজট অব্যাহত ছিল। এতে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। বিশেষ করে রোগী ও শিশুদের নিয়ে চলাচলকারীরা বিপাকে পড়েন।