শেরপুরে দুই দিনব্যাপী ঘোড়দৌড় শুরু

শেরপুরে দুই দিনব্যাপী ঘোড়দৌড় শুরু হয়েছে। গতকাল বিকালে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের খাসপাড়া গ্রামে এ প্রতিযোগিতা শুরু হয়।

শেরপুরে দুই দিনব্যাপী ঘোড়দৌড় শুরু হয়েছে। গতকাল বিকালে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের খাসপাড়া গ্রামে এ প্রতিযোগিতা শুরু হয়। ইউপি চেয়ারম্যান আকবর আলীর সভাপতিত্ব এ ঘোড়দৌড় উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মন্টু, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম, আজমত আলী মেম্বার, লুৎফর রহমান উজ্জ্বল, আব্দুল গফুর প্রমুখ। প্রতিযোগিতায় শতাধিক ঘোড় সওয়ার অংশ নেন। 

আরও