কুমিল্লায় মাদক নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

মাদক নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্তদের ধরতে অভিযান চালিয়ে রাতেই অপু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। নিহত মহরমের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে থানায় অন্তত ১৮টি বেশি মামলা রয়েছে।

কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মহরম (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তার সহযোগী। শনিবার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মহরম আলী নগরীর মুরাদপুর এলাকার মৃত চারু মিয়ার ছেলে।

নিহতের পরিবারসূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে নগরীর পাথুরিয়া পাড়ার দিকে যাচ্ছিলেন মহরম ও অপু। কাটাবিল এলাকায় পৌঁছালে পরিকল্পিত ভাবে মহরমকে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, মাদক নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্তদের ধরতে অভিযান চালিয়ে রাতেই অপু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

নিহত মহরমের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে থানায় অন্তত ১৮টি বেশি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামি নগরীর মৃত শাহজাহান আলীর ছেলে অপু।

আরও