বাগেরহাটের চিতালমারীতে প্রতিবেশীর ঘর থেকে শিহাব শেখ নামের তিন বছরের এক শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হিজলা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশুটি গ্রামের ফরহাদ শেখের ছেলে। এ হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিবেশী ১৭ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।