সৌদি বিমানবন্দরে হুথিদের হামলা

ঢাকা থেকে এখন পর্যন্ত ১০৩ ফ্লাইট বাতিল

বিমানবন্দরসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের আটটি ও রিয়াদ এয়ারের সাতটি ফ্লাইট রয়েছে। এসব ফ্লাইটে ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহনের কথা ছিল।

সৌদি আরবের বিমানবন্দরগুলোয় হুথি বিদ্রোহীদের হামলার পরিপ্রেক্ষিতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের প্রভাব পড়েছে ঢাকার আকাশপথের যোগাযোগে। এখন পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবগামী সরাসরি ও সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার করে পরিচালিত মোট ১০৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট ৪২টি ও ট্রানজিট ফ্লাইট ৬১টি। ফ্লাইট বাতিলের কারণে ভোগান্তিতে পড়েছেন ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী।

এ পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। অন্যদিকে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটও ২১ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার কথা জানানো হয়েছে।

বিমানবন্দরসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের আটটি ও রিয়াদ এয়ারের সাতটি ফ্লাইট রয়েছে। এসব ফ্লাইটে ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহনের কথা ছিল।

অন্যদিকে সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার করে পরিচালিত ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে ৬১টি। এর মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের আটটি, সালামএয়ারের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার তিনটি ও ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট রয়েছে। এসব ফ্লাইটের মাধ্যমে যাত্রীদের সৌদি আরব হয়ে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে যাওয়ার কথা ছিল।

সরাসরি ফ্লাইটের পাশাপাশি ট্রানজিট ফ্লাইট বাতিল হওয়ায় সৌদি আরবগামী যাত্রীদের পাশাপাশি দেশটির বিমানবন্দর ব্যবহার করে অন্য দেশে যাতায়াতকারীরাও ভোগান্তিতে পড়েছেন। ফ্লাইট বাতিলের কারণে যাত্রার সময়সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে সৌদি আরব হয়ে অন্য দেশে যাওয়ার পরিকল্পনা করা যাত্রীদের ভ্রমণসূচিতে পরিবর্তন আনতে হতে পারে।

আরও