পরিবেশ ও প্রকৃতি রক্ষার বার্তা নিয়ে টেকনাফ থেকে হাঁটা শুরু করে ২০ দিনে প্রায় এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে গতকাল বেলা ১১টার দিকে তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্টে পৌঁছেন তিনি। ২৬ বছর বয়সী ফাহিম ব্রাহ্মণবাড়িয়ার মো. মফিজ মিয়া ও মাহমুদা আক্তার চৌধুরী দম্পতির বড় ছেলে। বর্তমানে শিক্ষকতা করছেন ফাহিম। নিজের এ উদ্যোগ সম্পর্কে মোবাইল ফোনে ফাহিম বলেন, ‘পথে পথে আমি বীজ বপন ও বৃক্ষরোপণ করেছি। এ পদযাত্রা কোনো রেকর্ড বা প্রচারণার জন্য নয়—এটি সুস্থ জীবন, হাঁটার অভ্যাস ও পরিবেশ সচেতনতার একটি ছোট্ট আহ্বান।’