নাটোরে ট্রেনে কাটা পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

নাটোরের লালপুরে আব্দুলপুর রেল স্টেশনে ট্রেনে ওঠার সময় কাটা পড়ে নুরুজ্জামান ইন্তাজ (২২) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ইন্তাজ রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী

নাটোরের লালপুরে আব্দুলপুর রেল স্টেশনে ট্রেনে ওঠার সময় কাটা পড়ে নুরুজ্জামান ইন্তাজ (২২) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত ইন্তাজ রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী।

আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার শেখ জিয়াউদ্দিন বাবলু জানান, আজ সকালে ঈশ্বরদী থেকে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর জংশনে এসে থামে। এ সময় নুরুজ্জামান ইন্তাজ কিছু কেনার জন্য ট্রেন থেকে নামেন।

ট্রেন স্টেশন থেকে ছেড়ে দিলে দৌড়ে দ্রুত ওঠার চেষ্টা করেন ইন্তাজ। এ সময় হাত ফসকে লাইনের ওপর পড়ে গেলে ট্রেনে কাটা পড়েন তিনি। পরে রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়।

ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে বলে জানান স্টেশন মাস্টার বাবলু।

নিহত নুরুজ্জামান ইন্তাজ ঈশ্বরদী উপজেলার রূপপুর এলাকার ইসাহাক আলীর ছেলে।

আরও