জব্দ করা মাছগুলো নিলামে বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে কাস্টমস। কাস্টমস সূত্র জানায়, ২২ জুলাই ভারত থেকে স্বর্ণালি এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৪৬৪ প্যাকেজে মোট ২৬ হাজার ৩১০ কেজি (গ্রস) ও ১৩ হাজার ৮৬৪ কেজি (নিট) ওজনের সাদা মাছ আমদানি করে। এ চালানের সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে দায়িত্বে রয়েছে সাউন্ড শিপিং লাইনস লিমিটেড।