গতকাল শতাধিক শ্রমিক কারখানার প্রধান ফটক থেকে রূপাতলী গোল চত্বর পর্যন্ত মিছিল করেন। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা জানান, কারখানা বন্ধের নোটিসে সপ্তাহ ধরে শ্রমিকরা অনিশ্চয়তায় ও মানবেতর দিন কাটাচ্ছেন। দ্রুত বকেয়া মজুরি ও সার্ভিস বেনিফিট পরিশোধ করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।