সাইবার হামলার ঝুঁকিতে সাময়িক বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

বিশ্বজুড়ে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংককে হ্যাকাররা ধারাবাহিকভাবে সাইবার হামলা চালাচ্ছে। তাই সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষা পেতে এবং আগাম সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বিশ্বজুড়ে সরকারি-বেসরকারি বড় সংস্থা ও প্রতিষ্ঠানে সাইবার হামলার হুমকির মুখে নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটটি বন্ধ করা হয়। রাত পৌনে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েবসাইটটিতে সাধারণ ব্যবহারকারীরা প্রবেশ করতে পারেননি।

ওয়েবসাইটে প্রবেশ করলে দেখা যাচ্ছে, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য সার্ভিসটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং শিগগির তা আবার সচল করা হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বণিক বার্তাকে বলেন, বিশ্বজুড়ে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংককে হ্যাকাররা ধারাবাহিকভাবে সাইবার হামলা চালাচ্ছে। তাই সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষা পেতে এবং আগাম সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, প্রয়োজনীয় সাইবার নিরাপত্তা জোরদার ও পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পরপরই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটি পুনরায় সচল করা হবে।

আরও