বাড্ডায় পৃথক স্থানে আগুনে ভস্মীভূত দুই বাস

রাজধানী ঢাকার বাড্ডায় পৃথক দুই স্থানে দুটি বাস আগুন লেগে সম্পূর্ণ বিকল হয়ে গেছে। বাস দুটিতে আগুনের কারণ জানা যায়নি। আজ সোমবার সকালে বাড্ডার রাস্তায় দেখা গেছে ভস্মীভূত এ দুটি বাস।

মেরুল বাড্ডার আরমা মাজেদা মালিক টাওয়ার এর সামনে আউট গোয়িংয়ে আকাশ পরিবহনের একটি বাস আগুন লেগে সম্পূর্ণ পুড়ে বিকল হয়ে গেছে। বাস মালিক ঘটনাস্থলে উপস্থিত আছেন। থানার টিম ও সেখানে উপস্থিত। বাসটি রাস্তার একপাশে অবস্থান করায় যান চলাচল স্বাভাবিক আছে।

অন্যদিকে, বাড্ডা জোনের অন্তর্গত শাহজাদপুর লোকেশনে একটি ভিক্টর বাসে আগুন দেয়া হয়েছে। ডিবি এবং থানা পুলিশ আলামত সংগ্রহ করছে। বাসটি রাস্তার মাঝখানে থাকায় দুইপাশ দিয়ে গাড়ি চলছে। যার কারণে প্রগতি সরণি সড়কের আউটগোয়িংয়ে যানজট হতে পারে।

আরও