গাছ রক্ষায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী কর্মসূচি পালন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল দুপুরে হেয়াত মামুদ ভবনের সামনে বিভিন্ন সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক সংগঠন রণনের সভাপতি ও বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ। সঞ্চালনা করেন রিভারাইন পিপল ক্লাবের আহ্বায়ক ছাওমুন পাটোয়ারী সুপ্ত।