রাষ্ট্রের কাছে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই: হাসনাত আবদুল্লাহ

হাসনাত বলেন, আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু দেখতে পেলাম, মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হচ্ছে। তাই প্রতিটি রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব, দেশের স্বার্থে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অতীতের শাসকরা আমাদের একটি ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে গেছেন। আপনি রাস্তায় বের হন, বাসে চাপা পড়ে মরবেন। হাসপাতালে যান, চিকিৎসার অভাবে মারা যাবেন। বিমান দুর্ঘটনায়, লঞ্চ দুর্ঘটনায় মারা যাবেন। দেশে একটি স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা আমাদের দিয়ে যায়নি। এই রাষ্ট্রের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে আমরা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে এনসিপির জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে এ কথা বলেন তিনি।

সমাবেশে হাসনাত বলেন, আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু দেখতে পেলাম, মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হচ্ছে। তাই প্রতিটি রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব, দেশের স্বার্থে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে।

তিনি আরো বলেন, আমরা চেয়েছিলাম একটি পুনর্গঠিত রাষ্ট্রব্যবস্থা। যারা দক্ষ ও যোগ্য, তাদের সরকারে বসিয়ে দেশের মানুষকে দেখিয়ে দেয়া উচিত ছিল স্বাস্থ্য ব্যবস্থা কেমন হওয়া উচিত। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা দেখেছি একটা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা, একজন অযোগ্য উপদেষ্টাকে দিয়ে এই খাত পরিচালনা করা হচ্ছে। বাংলাদেশে কি কোনো ডাক্তার ছিল না?

এর আগে সকালে স্থানীয় সার্কিট হাউজে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাতের মধ্যদিয়ে দলটির এদিনের কর্মসূচি শুরু হয়। এরপর দুপুর পৌনে ১২টায় জেলা শহরের রেলগেট এলাকা থেকে পদযাত্রা শুরু করেন দলটির নেতারা। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও পদযাত্রায় অংশ নেন দলের সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

আরও