সুনামগঞ্জের ৫টি আসনেই নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। সুনামগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুল ১ লাখ ৬৪ হাজার ২৬১ ভোটে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর তোফায়েল আহমদ খান। তিনি পেয়েছেন ৮৯ হাজার ২৬১ ভোট।
সুনামগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী পেয়েছেন ৯৭ হাজার ৭৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী শিশির মনির পেয়েছেন ৫৭ হাজার ৮৫৮ ভোট।
সুনামগঞ্জ-৩ আসনে ১৩৮ টি ভোটকেন্দ্রে বিএনপির ধানের শীষের প্রার্থী কয়ছর এম আহমদ পেয়েছেন ৯১ হাজার ৩৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি বিদ্রোহী তালা প্রতীকে ব্যারিস্টার মো. আনোয়ার হোসেন পেয়েছেন ৪০ হাজার ৭০৩ ভোট।
সুনামগঞ্জ-৪ আসনে মোট ১১৫টি কেন্দ্রে বেসরকারি ফলাফল অনুযায়ী বিএনপির ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল পেয়েছেন ৯৭ হাজার ৫৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছে ৭৪ হাজার ৭৪ ভোট।
সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন আহমদ মিলন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৯৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৯৯ হাজার ৯২৮ ভোট।
বেসরকারিভাবে এসব ফলাফল ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া।