গতকাল ইউনিয়নের বাইশফাঁড়ি এলাকার জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বালুখালী পাড়ার মৃত ঞোমং তংচঙ্গ্যার ছেলে অংক্যমং তংচঙ্গ্যা (৪০), একই পাড়ার শৈনিঅং তংচঙ্গ্যার ছেলে শৈফুচিং তংচঙ্গ্যা (৩২) এবং মৃত উইমং তংচঙ্গ্যার ছেলে চিংক্য তংচঙ্গ্যা (৩৪)।
পুলিশ জানায়, রোববার বেলা ১টার দিকে ইউনিয়নের তুমব্রু নোম্যান্সল্যান্ডের ৪২ নম্বর পিলারসংলগ্ন বাইশফাঁড়ি এলাকায় নিজেদের কলাবাগানে কাজ করতে যান ওই তিন ব্যক্তি। এ সময় ওই এলাকায় মিয়ানমারের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরিত হলে অংক্যমং তংচঙ্গ্যা নামে একজন নিহত হন। পরে তাকে উদ্ধার করতে গিয়ে অন্য দুজনও মাইন বিস্ফোরণে নিহত হন। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘এ বিষয়ে তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।’