ব্রাহ্মণবাড়িয়ায় ধূলিঝড় ও কালবৈশাখীতে ব্যাপক ক্ষয়ক্ষতি

সদর উপজেলায় বিকেলে হঠাৎ ধূলিঝড় শুরু হলে রাস্তা-ঘাট ও দোকানপাট ধূলায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে সড়কে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

ব্রাহ্মণবাড়িয়ার সদর ও বিজয়নগর উপজেলায় গতকাল বিকেলে হঠাৎ বয়ে যাওয়া ধূলিঝড় ও কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সদর উপজেলায় বিকেলে হঠাৎ ধূলিঝড় শুরু হলে রাস্তা-ঘাট ও দোকানপাট ধূলায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে সড়কে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

অন্যদিকে, বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে দুটি বসতঘর ও চারটি দোকান লণ্ডভণ্ড হয়ে যায়। পত্তন ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. নূর ইসলাম জানান, বিকেলে হঠাৎ আকাশ কালো হয়ে প্রবল বেগে ঝড় শুরু হয়। ঝড়ের তীব্রতায় মনিপুর বাজারের চারটি দোকান মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়। এছাড়া বড় পুকুরপাড় ও লক্ষ্মীমোড়া এলাকায় দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউনিয়নের বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে।

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিনা আক্তার জানান, ঝড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

আরও