রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে শি জিনপিংয়ের অভিনন্দন

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

গতকাল তিনি এ অভিনন্দন বার্তা পাঠান। ঢাকার চীনা দূতাবাসের ফেসবুক পেজে এ বার্তা পোস্ট করা হয়েছে।

অভিনন্দন বার্তায় শি জিনপিং বলেন, ‘চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অধিকারী দুই প্রতিবেশী দেশ। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর গত ৫১ বছরে চীন ও বাংলাদেশ সবসময় একে অন্যকে সম্মান ও সমতার ভিত্তিতে আচরণ করেছে। একে অন্যের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগসংশ্লিষ্ট বিষয়ে উভয় দেশ পরস্পরকে সমর্থন করেছে এবং নিজ নিজ আধুনিকায়নের পথে হাতে হাত রেখে এগিয়ে চলেছে।’

চীনের প্রেসিডেন্ট বলেন, ‘পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির পরীক্ষায় চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক টিকে রয়েছে।’ ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নিতে, কৌশলগত যোগাযোগ জোরদার করতে, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা বাড়াতে এবং সব ক্ষেত্রে সহযোগিতা ও বিনিময় সম্প্রসারণে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন।

এর মাধ্যমে নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের অংশীদারত্বকে আরো গভীর করা এবং ধারাবাহিকভাবে বাস্তব ফলাফল অর্জনের মাধ্যমে দুই দেশের জনগণের জন্য আরো বেশি সুফল বয়ে আনার কথা জানান শি জিনপিং।

আরও