খুলনায় ছিনতাইকারীর গুলিতে প্রাণ গেল একই দলের আরেক সদস্যের

খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া খেয়াঘাট এলাকায় ব্যবসায়ীকে জিম্মি করে ছিনতাইয়ের সময় ছিনতাইকারীর গুলিতে একই দলের আরেক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সাগর (৩০)। তিনি দিঘলিয়ার সদর ইউনিয়নের দেয়াড়া কলোনির বাসিন্দা।

খুলনা জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইকারীরা। তিনি বাধা দিলে ছিনতাইকারীদের একজন গুলি করে। লক্ষ্যভ্রষ্ট হয়ে সেই গুলিতে আহত হন ওই দলের আরেক সদস্য।

গুরুতর আহত অবস্থায় তাকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কলেজের মর্গে পাঠানো হয়।

ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম তাহিদুল ইসলাম (২৮)। তিনি একই এলাকার জাবেদ আলী শেখের ছেলে। গুলি না লাগলেও তিনি আহত হয়েছেন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আরও