মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

শনিবার (২৮ জুন) বেলা ১২টার দিকে শহরের খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মানিকগঞ্জ শহরে ট্রাকের ধাক্কায় সৈয়দ মো. আদদ্বীন (৬) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) বেলা ১২টার দিকে শহরের খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত আদদ্বীন ঘিওর উপজেলার রামদিয়া নালীর রফিকুল ইসলামের ছেলে। সে শহরের কুইন্স স্কুলের প্রি-ওয়ান শ্রেণীর ছাত্র।

পুলিশ জানায়, স্কুল শেষে আদদ্বীন ও তার মা সীমা আক্তার একটি রিকশায় করে বাসায় ফিরছিল। পথে খন্দকার দেলোয়ার হোসেন কলেজের সামনে পৌঁছালে একটি বেপরোয়া ট্রাক (ঢাকা-৩৮৩৭) রিকশাটিকে জোরে ধাক্কা দেয়। এতে আদদ্বীন রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়দের সহায়তায় শিশুটিকে দ্রুত মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক রুবেল পলাতক রয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন।

আরও