গত দুদিনে কারখানাটির সুইং ও কাটিং সেকশনের অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের অধিকাংশকেই মুখ দিয়ে ফেনা বের হওয়া এবং অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় ল্যাবজোন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর শ্রমিকদের পক্ষ থেকে ছুটি দাবি করা হলেও কর্তৃপক্ষ তা মেনে নেয়নি।
ল্যাবজোন হসপিটাল প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের এখানে আজ সকাল ও গতকাল মিলে ৪০ জনের ওপরে আমরা ট্রিটমেন্ট দিয়েছি। বেলা ২টা-আড়াইটার দিকে পেশেন্টগুলোকে মোটামুটি সুস্থ করে ছেড়ে দিয়েছি।’
প্রতিষ্ঠানটির সিনিয়র জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) সাব্বির সিদ্দিকী বলেন, ‘আশপাশে আরো কিছু ফ্যাক্টরিতে এমন হয়েছে। আমরা জানার চেষ্টা করছি যে এর পেছনে অন্য কোনো বিষয় আছে কিনা।’