গাইবান্ধায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৪৫টি চুল্লি ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরির ৪৫টি চুল্লি ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুর থেকে অভিযান চালিয়ে এসব চুল্লি ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার( ভূমি) তামজিদ ইরাম খান। এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পান্থামারী গ্রামের কিছু প্রভাবশালী ব্যক্তি চুল্লি তৈরি করে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি ও বিক্রি করে আসছিল। এতে এলাকায় মারাত্মকভাবে পরিবেশের ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তামজিদ ইরাম খান জানান, ৪ স্থানের ৪৫টি অবৈধ কয়লা তৈরির চুল্লি ধ্বংস করা হয়েছে। এ সময় চুল্লি ব্যবসার সঙ্গে জড়িতরা সটকে পড়ে।

আরও