কক্সবাজারে পৌঁছেছেন ইউনূস-গুতেরেস

শুক্রবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান তারা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক কক্সবাজার বিমানবন্দরে গুতেরেসকে অভ্যর্থনা জানান।

ঢাকায় পূর্ব নির্ধারিত বৈঠক শেষে কক্সবাজারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস। শুক্রবার (১৪ আর্চ) দুপুর পৌনে ১টার দিকে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে তারা কক্সবাজারে পৌঁছান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক কক্সবাজার বিমানবন্দরে তাদের স্বাগত জানান।

সফরের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস কক্সবাজার বিমানবন্দরের একটি প্রকল্প উদ্বোধন করবেন এবং খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন।

আর বিমানবন্দর থেকে কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গেছেন জাতিসংঘ মহাসচিব। সেখানে তিনি একটি ক্যাম্পে রোহিঙ্গা শিশুদের নিয়ে একটি ক্যাম্পেইন এবং রোহিঙ্গাদের পুষ্টি ও সহায়তার বিষয় নিয়ে একটি প্রেজেন্টেশন শুনবেন ও পরে রোহিঙ্গা কালচারাল সেন্টারে গিয়ে সাংস্কৃতিক পরিবেশনা দেখবেন। এছাড়া তিনি কক্সবাজারের একটি লার্নিং সেন্টার পরিদর্শন করবেন। সব অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন।

এর আগে এদিন সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও সাক্ষাৎ হয় জাতিসংঘ মহাসচিবের। এরপর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। সকাল ১০টার দিকে জাতিসংঘের মহাসচিবকে বহনকারী গাড়িটি তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেলে সেখানে গুতেরেসকে স্বাগত জানান ড. ইউনূস। এ সময় জাতিসংঘ মহাসচিবকে গাড়ি থেকে নেমেই ইউনূসের সঙ্গে আলিঙ্গন করতে দেখা যায়।

পরে গুতেরেসকে নিয়ে নিজ দপ্তরে বসে আলাাপ করেন উপদেষ্টা। প্রধান উপদেষ্টা কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে ফটোশেসন ও ‘ভিজিটর্স বুকে’ সাক্ষরের মধ্যে দিয়ে শেষ হয় মহসচিবের সাক্ষাৎ পর্ব।

আরও