মানিকগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু

আজ রোববার (৮ জুন) দুপুর ২টার দিকে ঘিওর-দৌলতপুর সড়কে চরবাইলজুরী পঞ্চরাস্তা ফ্লাইওভার ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

মানিকগঞ্জের ঘিওরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। মৃত সিরাজুল ইসলাম মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরগোবিন্দপুর গ্রামের ঠান্ডু শেখের ছেলে।

আজ রোববার (৮ জুন) দুপুর ২টার দিকে ঘিওর-দৌলতপুর সড়কে চরবাইলজুরী পঞ্চরাস্তা ফ্লাইওভার ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দৌলতপুর থেকে ছেড়ে আসা স্বাধীনতা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী সিরাজুল ইসলাম শেখ।

খবর পেয়ে ঘিওর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করে। বাসের চালক-হেলপার পালিয়ে যায়।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও