ফেনীতে চিংড়িতে জেলি মিশ্রণের দায়ে লাখ টাকা জরিমানা

ফেনীতে চিংড়ি মাছে অসাধু উপায়ে ওজন বৃদ্ধি করতে জেলি মিশ্রণের দায়ে চার বিক্রেতার ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

একই সঙ্গে জেলিমিশ্রিত ৩০ কেজি চিংড়ি জব্দ করে তা মাটির নিচে পুঁতে ধ্বংস করা হয়। গতকাল বিকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার সৌভিক রায়ের নেতৃত্বে অভিযান চালায় মৎস্য বিভাগ।

জানা যায়, ফেনী শহরের বড় বাজার থেকে চিংড়ি কিনে নেন ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের এক ভোক্তা। পরে বাড়িতে নিয়ে দেখেন সব চিংড়ির ভেতরে দেহের জন্য ক্ষতিকারক জেলি মিশিয়ে অসাধু উপায়ে ওজন বৃদ্ধি করে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। তাৎক্ষণিক তিনি বিষয়টি প্রশাসনকে অবহিত করলে প্রশাসন অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পান। পরে চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রির দায়ে ভেতরের বাজারের মাছ ব্যবসায়ী কিরণ, দ্বীপক দাস, আলী হোসেন ও হানিফ থেকে ২৫ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে তাদের কাছে থাকা ৩০ কেজি জেলিমিশ্রিত চিংড়ি জব্দ করে তা মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

আরও