মেহেরপুরের মুজিবনগরে আরিফুল হক মিঠু নামে (৪১) যুবলীগের সাবেক এক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার গভীর রাতে তার নিজ গ্রাম মহাজনপুর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭.৬৫ এমএম একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। মিঠু মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ধর্ষণ, বিস্ফোরকসংক্রান্ত এবং নাশকতা কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে কয়েকটি মামলাও রয়েছে বলে জানায় যৌথ বাহিনী।