চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল এ কর্মসূচি পালন করে গণঅধিকার পরিষদ। কর্মসূচি থেকে জানানো হয়, ১৯৯৩ সালে নির্মিত সেতু থেকে এখনো টোল নেয়া হচ্ছে। অথচ এ সময়ের মধ্যে নির্মাণ ব্যয়ের কয়েক গুণ আয় হয়েছে। পরে সেনাবাহিনীর উপস্থিতিতে টোল আদায় সাময়িক বন্ধ করা হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো টোল আদায় করা হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ।