রাজধানীর উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে এক প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। গ্রেফতারকৃতের নাম— জাহিদ বিশ্বাস (২৫)।
শনিবার (৯ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয় জাহিদ বিশ্বাসকে।
সিটিটিসি সূত্রে জানা যায়, জাহিদ বিশ্বাস তার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের ভুয়া ড্রাইভিং লাইসেন্স, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, ভুয়া পাসপোর্টের পিএসডি ফাইল এবং গুগল ও আইটিউনসের ভুয়া গিফটকার্ড বিক্রি করে নগদ টাকা হাতিয়ে নিয়ে আসছিল। এই প্রতারণার মাধ্যমে সে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল দীর্ঘদিন ধরে।
আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।