বিরামপুর সীমান্ত

ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন রোহিঙ্গা আটক

দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় শিশুসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সকালে বিরামপুর উপজেলার দেশমা বাজার এলাকা থেকে তাদের আটক করে বিজিবি। আটক তিন রোহিঙ্গারা হলেন মজিবর হোসেন (২৭), তার স্ত্রী সাদেকুন নাহার (২৪) ও তাদের ছেলে রহমত হোসেন (৫)।

দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় শিশুসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গতকাল সকালে বিরামপুর উপজেলার দেশমা বাজার এলাকা থেকে তাদের আটক করে বিজিবি। আটক তিন রোহিঙ্গারা হলেন মজিবর হোসেন (২৭), তার স্ত্রী সাদেকুন নাহার (২৪) তাদের ছেলে রহমত হোসেন () তারা মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এসে রোহিঙ্গা ক্যাম্পে ছিলেন বলে জানিয়েছেন।

স্থানীয় বিনাইল ইউপির নং সংরক্ষিত মহিলা সদস্য মাকসুদা বেগম বলেন, সকালে নিজ বাড়ি থেকে বেরিয়ে দেশমা বাজার এলাকায় দেখি রাস্তার পাশে এক শিশুসহ তিনজন বসে। সময় তাদের ঠিকানা জিজ্ঞেস করলে তারা কিছু বলতে পারেনি। অবস্থায় তাদের উদ্ধার করে বাড়িতে নিলে স্থানীয় আনোয়ার হোসেন নামে এক শিক্ষক জানান তারা রোহিঙ্গা। পরে বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে পুলিশ বিজিবিকে জানানো হয়।

ফুলবাড়ী-২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফ উল্লাহ আবেদ বলেন, বিরামপুরের দেশমা এলাকায় শিশুসহ তিন রোহিঙ্গা আটকের খবরে এক দোভাষীকে পাঠিয়ে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে তারা রোহিঙ্গা। প্রাথমিকভাবে তারা স্বীকার করেছে তারা ভারতে পালানোর উদ্দেশেই সীমান্তে এসেছিলেন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের পুনরায় রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।

আরও