গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা না করলে, গণতন্ত্রের পথে আমরা হাঁটতে না পারলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি হবে। যেকোনো মূল্যে ছাত্র আন্দোলনে নিহত সব শহীদের খুনি ও তাদের নির্দেশদাতাদের আইনের আওতায় আনা হবে।’ গতকাল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়নের গকুলনগর গ্রামে ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আশিকের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।