বগুড়া জিলা স্কুল মাঠে ১৩ হাজার ৫০০ বর্গফুটের জাতীয় পতাকা প্রদর্শন করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গতকাল সকাল ১০টায় এ পতাকা প্রদর্শন করা হয়। বগুড়া জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে পতাকা প্রদর্শন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু প্রমুখ।