হাম ও হামের উপসর্গে আরো চার শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ২২১ জন ও গত ১৫ মার্চ থেকে ১ অক্টোবর পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ৮৪ জন।

সারা দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো চার শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গে তিন শিশু ও নিশ্চিত হামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মোট ১ হাজার ১১৪ শিশুর মৃত্যু হলো।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ২২১ জন ও গত ১৫ মার্চ থেকে ১ অক্টোবর পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ৮৪ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ২১ জন। আর গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২১ হাজার ৬২৩ জন। গত ১৫ মার্চ থেকে ১ অক্টোবর পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭২ হাজার ২১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন।

আরও