চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রামে বন্যা মোকাবেলা তদারকির দায়িত্বে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামে বন্যাজনিত দুর্যোগ মোকাবেলায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম আরো গতিশীল করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে দায়িত্ব দিয়েছে সরকার। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওই অঞ্চলে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সব সরকারি সংস্থার কার্যক্রমের মধ্যে সমন্বয় ও তদারকি নিশ্চিত করার লক্ষ্যে প্রতিমন্ত্রীকে এ দায়িত্ব দেয়া হয়েছে।

বন্যা পরিস্থিতির কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ, স্থানীয় প্রশাসনের কাছে মজুত থাকা ত্রাণের সার্বিক অবস্থা এবং উদ্ধার কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন করা, বন্যা মোকাবেলা কার্যক্রমে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা, জেলা ও স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন বাহিনীর কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ প্রদান ও কাজের সমন্বয় নিশ্চিতকরণ, পুনর্বাসন পরিকল্পনার দিকনির্দেশনা প্রদান এবং ত্রাণ সামগ্রীর প্রাপ্যতা নিশ্চিত করার সার্বিক তত্ত্বাবধানে থাকবেন তিনি।

আরও