অধ্যাদেশ সংশোধন প্রস্তাব অনুমোদন

সরকারি কর্মচারীদের তদন্ত ছাড়া শাস্তি নয়

কর্মকর্তা-কর্মচারীদের আপত্তির মুখে সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেয়া হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কর্মকর্তা-কর্মচারীদের আপত্তির মুখে সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেয়া হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সরকারি কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের বিধান রাখা হয়েছে।

কর্মক্ষেত্রে অনুপস্থিতি, শৃঙ্খলা ভঙ্গ, অসদাচরণসহ বিভিন্ন অপরাধের দায়ে এক মাসের নোটিসে সরকারি কর্মচারীদের বিচার ও শাস্তি নিশ্চিত করার বিধান রেখে গত ২৫ মে সরকারি চাকরি অধ্যাদেশ অনুমোদন করেছিল সরকার। সে অনুযায়ী, সরকারের দৃষ্টিতে দোষী কর্মচারীকে দুই দফায় মোট ১৪ দিনের নোটিসে তদন্ত ছাড়াই চাকরি থেকে বরখাস্ত বা নিম্নপদে নামিয়ে দেয়ার মতো শাস্তির সুযোগ ছিল। এর প্রতিবাদে সচিবালয়ের কর্মচারীরা কয়েক দফায় আন্দোলন করেন। এরই ধারাবাহিকতায় সরকার অধ্যাদেশটি সংশোধনের সিদ্ধান্ত নেয়।

অধ্যাদেশটি প্রণয়নের দেড় মাসের মধ্যে সংশোধন প্রস্তাব অনুমোদন করল সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থিত থাকা উচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্র জানায়, সরকার কর্মচারীদের উদ্বেগের বিষয়টি আমলে নিয়েছে। আশা করা যায়, আর কোনো সমস্যা থাকবে না। প্রস্তাবিত সংশোধনে নারী কর্মচারীদের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। কোনো নারী কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ উঠলে তদন্ত কমিটিতে একজন নারী কর্মকর্তা রাখতে হবে।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভোটিং সাপেক্ষে ‘সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

সরকারি কর্মচারীদের চার ধরনের শৃঙ্খলাভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিস দিয়ে চাকরি থেকে বরখাস্তের বিধান রেখে অধ্যাদেশ জারির পর প্রবল আপত্তি তোলা হয়। বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলন শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা। সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব অনুমোদনের বিষয়ে জানতে চাইলে সংগঠনটির একাংশের সভাপতি বাদিউল কবির বণিক বার্তাকে বলেন, ‘আমরা জেনেছি উপদেষ্টা পরিষদ অধিকতর সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। পুরো চূড়ান্ত না হওয়া পর্যন্ত এখনই কোনো মন্তব্য করব না।’

উপদেষ্টা পরিষদের বৈঠকে পারমাণবিক জ্বালানি এবং তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির ‘জয়েন্ট কনভেনশন অন দ্য সেফটি অব স্পেন্ট ফুয়েল ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য সেফটি অব রেডিওঅ্যাকটিভ ওয়েস্ট ম্যানেজমেন্ট’-এ স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়।

আরও