সাভারে শ্রমিক অসন্তোষ

সংবাদ সংগ্রহে গিয়ে বণিক বার্তার প্রতিনিধিসহ আহত ৮ সাংবাদিক

হামলার শিকার গণমাধ্যমকর্মী নাজমুল হুদা জানান, সকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের পদ্মার মোড় এলাকায় পোশাক শ্রমিকেরা একটি পুলিশের গাড়িতে আগুন দেয়। সেই ঘটনার সংবাদ তিনি সরাসরি টেলিভিশনে প্রচার করছিলেন। এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারী তাকে ও তার আলোকচিত্রীকে মারধর করে এবং তাদের ক্যামেরা ভেঙে ফেলে।

সাভার ও আশুলিয়ায় পোশাক শ্রমিকদের আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আন্দোলনকারীদের হামলায় বণিক বার্তার সাভার প্রতিনিধিসহ অন্তত আটজন গণমাধ্যমকর্মী আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা একাধিক সংবাদকর্মীর মোবাইল ফোন ও পেশাগত কাজের ক্যামেরা ভাঙচুর করে। বুধবার ( ৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের হেমায়েতপুর ও নিশ্চিন্তপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত গণমাধ্যমকর্মীদের মধ্যে রয়েছেন বণিক বার্তার সাভার প্রতিনিধি রাইয়ান বিন আমিন, নিউজ ২৪ টেলিভিশনের প্রতিনিধি নাজমুল হুদা ও আলোকচিত্রী ইমদাদুল, স্টার নিউজের জেলা প্রতিনিধি আহমদ সোহান সিরাজী, একাত্তর টেলিভিশনের আলোকচিত্রী উজ্জ্বল হোসেনসহ আরো তিনজন।

হামলার শিকার গণমাধ্যমকর্মী নাজমুল হুদা জানান, সকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের পদ্মার মোড় এলাকায় পোশাক শ্রমিকেরা একটি পুলিশের গাড়িতে আগুন দেয়। সেই ঘটনার সংবাদ তিনি সরাসরি টেলিভিশনে প্রচার করছিলেন। এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারী তাকে ও তার আলোকচিত্রীকে মারধর করে এবং তাদের ক্যামেরা ভেঙে ফেলে।

হামলার শিকার বণিক বার্তার সাভার প্রতিনিধি রাইয়ান বিন আমিন জানান, হেমায়েতপুর আমরা পোশাক শ্রমিকদের আন্দোলনের সংবাদ কভার করছিলাম। তখন বেশ কয়েকজন লোক আমাদের দুই সাংবাদিক ও আলোকচিত্রীর ওপর চড়াও হয় এবং বেধড়ক মারধর শুরু করে। অন্যদিকে একই সময়ে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আরো অন্তত তিনজন সাংবাদিক হামলার শিকার হয়ে আহত হন।

শিল্প পুলিশ ১–এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, দুপুরের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এর আগে সকালের দিকে বিভিন্ন স্থানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আরও