প্রায় ১২ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

শনিবার রাত সাড়ে ১১ টার সময় কুয়াশার ঘনত্ব বেড়ে নৌযান চলাচল ঝুকিপূর্ণ হয়ে পড়লে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ সকাল ১১ টা ২০ মিনিটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

ঘন কুয়াশার কারণে প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

রোববার সকাল ১১ টা ২০ মিনিটে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এর আগে শনিবার দিবাগত রাত ১১ টা ৩০ মিনিটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, শনিবার সন্ধ্যার পর থেকে একটু একটু করে কুয়াশা বাড়তে থাকে। রাত সাড়ে ১১ টার সময় কুয়াশার ঘনত্ব বেড়ে নৌযান চলাচল ঝুকিপূর্ণ হয়ে পড়লে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ সকাল ১১ টা ২০ মিনিটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

এদিকে প্রায় ১২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর উভয় প্রান্তে পারের অপেক্ষায় আটকে পরে শতশত যানবাহন, ভোগান্তিতে পরে যাত্রী-চালকসহ ঘাট সংশ্লিষ্টরা।

তবে আটকে থাকা যানবাহনগুলোকে ১২টি ফেরির সাহায্যে অগ্রাধিকার ভিত্তিতে আগে পারাপার করা হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

আরও