ঢাকা–কাঠমান্ডু রুটে বিমানের ফ্লাইট পরিচালনা স্থগিত

নেপালে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা–কাঠমান্ডু রুটে বিমানের ফ্লাইট স্থগিত করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালে উদ্ভূত পরিস্থিতিতে নেপাল সরকার বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত ফ্লাইট পরিচালনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এই প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আজকের ঢাকা–কাঠমান্ডু–ঢাকা ফ্লাইটটি স্থগিত করা হয়েছে।

মঙ্গলবারের (৯ সেপ্টেম্বর) ও আজকের স্থগিতকৃত ফ্লাইটসমূহ পরিচালনার বিষয়ে পরবর্তী নির্দেশনা পাওয়া মাত্র যাত্রীদের জানানো হবে।

নেপালগামী যাত্রীদের ফ্লাইটসংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য বিমানের কল সেন্টার ১৩৬৩৬ বা +৮৮০৯৬১০৯১৩৬৩৬ নম্বরে সকাল ৮টা থেকে রাত ৮টা ৩০ মিনিটের মধ্যে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।

আরও