চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা সদস্যসহ গ্রেফতার ৬

চট্টগ্রামে অপহৃত এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অপহরণকারী চক্রের মূলহোতা এক সাবেক সেনা ও র‌্যাব (বর্তমানে এসআরবি) সদস্যসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার কক্সবাজার জেলার টেকনাফ থানার আলীখালি রোহিঙ্গা ক্যাম্প (লেদা ক্যাম্প-২৫) থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। উদ্ধার ওই ব্যবসায়ীর নাম মোহাম্মদ এহছান (৩৬) বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে গ্রেফতার চক্রের মূলহোতা হলেন সাবেক সেনা ও র‌্যাব সদস্য সুমন মুন্সি (৩২)। আর অন্য পাঁচজন হলেন মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), মো. আব্বাস উদ্দিন (৩১), মো. ছলিম ওরফে সেলিম (৩০) এবং দেলোয়ার হোসেন (৪০)।

পুলিশ সদর দফতর জানিয়েছে, গত ১৭ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ব্যবসায়ী মোহাম্মদ এহছানকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে এসআরবির (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন) পোশাকে সাবেক সেনা ও র‌্যাব সদস্য সুমন মুন্সি ও তার সহযোগীরা অপহরণ করে নিয়ে যায়। পরে বিভিন্ন নম্বর থেকে তার স্ত্রী ও দোকানের ম্যানেজার মোজাফফর উদ্দিনের কাছে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেয়া হয়। এ ঘটনায় বাঁশখালী থানায় গত ১৯ অক্টোবর মামলা করা হয়। মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ব্যবসায়ীকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতার করে।

আরও