গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানার আগুন নিয়ন্ত্রণে

সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বিকাল ৪টা ২২ মিনিটে এ ঘটনা ঘটে। এর পর এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বিকাল ৪টা ২২ মিনিটে এ ঘটনা ঘটে। এর পর এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এসময় বাহিনীর ছয়টি ইউনিট কাজ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম।

তিনি জানান, আজ বিকালে আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে কোনাবাড়ী ফায়ার স্টেশনের আরো দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এছাড়া গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরো দুটি ইউনিট যোগ দেয়।

অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

আরও