টাঙ্গাইলে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এতে গুরুত্বর আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ রোববার ভোর ৫টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) জ্বিলকদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ও ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে হানিফ বাসের চালক ও ট্রাক চালক ঘটনাস্থলে মারা যান। এছাড়াও দুর্ঘটনায় ১০ জন গুরুত্বর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।