ঈদে এক কোটির বেশি পরিবার পাবে আর্থিক সহায়তা

মুজিব বর্ষ উপলক্ষে আসন্ন রমজানে ঈদের আগে ১ কোটি ৯ হাজার ৯৪৯ পরিবারকে দশ কেজি চালের দামের সমান আর্থিক সহায়তা দেবে সরকার। এজন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এরই মধ্যে ৪৫০ কোটি ৪৪ লাখ ৭৭ হাজার ৫০ টাকা বরাদ্দ দিয়েছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মুজিব বর্ষ উপলক্ষে আসন্ন রমজানে ঈদের আগে কোটি হাজার ৯৪৯ পরিবারকে দশ কেজি চালের দামের সমান আর্থিক সহায়তা দেবে সরকার। এজন্য দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় এরই মধ্যে ৪৫০ কোটি ৪৪ লাখ ৭৭ হাজার ৫০ টাকা বরাদ্দ দিয়েছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ভিজিএফ কর্মসূচির আওতায় ৬৪ জেলার ৪৯২টি উপজেলার জন্য ৮৭ লাখ ৭৯ হাজার ২০৩টি এবং ৩২৮টি পৌরসভার জন্য ১২ লাখ ৩০ হাজার ৭৪৬টিসহ মোট কোটি হাজার ৯৪৯টি ভিজিএফ কার্ডের বিপরীতে বরাদ্দ দেয়া হয়েছে।

পরিবারপ্রতি ১০ কেজি চালের দামের সমান, অর্থাৎ কার্ডপ্রতি ৪৫০ টাকা হারে আর্থিক সহায়তা দিতে উপজেলাগুলোতে ৩৯৫ কোটি লাখ ৪১ হাজার ৩৫০ টাকা এবং পৌরসভাগুলোতে ৫৫ কোটি ৩৮ লাখ ৩৫ হাজার ৭০০ টাকা অর্থাৎ মোট ৪৫০ কোটি ৪৪ লাখ ৭৭ হাজার ৫০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল ফিতর আনন্দের সঙ্গে উদযাপনে অসহায়, দুস্থ অতিদরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে। এক্ষেত্রে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দেয়া হবে।

আরও