বিএনপি নেতা আমীর খসরুকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক

জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয়ে আজ সোমবার সকাল সোয়া ১০টায় শুরু হয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ জিজ্ঞাসাবাদ চলে। তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপ-পরিচালক সেলিনা আখতার।

জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

দুদকের প্রধান কার্যালয়ে আজ সোমবার সকাল সোয়া ১০টায় শুরু হয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ জিজ্ঞাসাবাদ চলে। তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপ-পরিচালক সেলিনা আখতার। 

জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে সাংবাদিকদের আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাকে এখানে ডাকা হয়েছে, যা জানতে চেয়েছে তার জবাব দিয়েছি। আমি সাধারণ জীবনযাপন করেছি, আমার ইন্টেগ্রিটি নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নাই। আমার জীবনযাপন সম্পর্কে আপনারা জানেন। 

কেন ডাকা হয়েছিল সে প্রশ্নের উত্তরে তিনি বলেন, কেন ডাকা হয়েছে, কী উদ্দেশ্য বুঝে নিন।

আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে বেনামে পাঁচতারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকার অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে অর্থপাচার এবং স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের নামে শেয়ার ক্রয়সহ জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

গত ২৩ ফেব্রুয়ারি পাঠানো এক নোটিশে আমীর খসরু মাহমুদ, তার স্ত্রী তাহেরা আলম ও আত্মীয় গোলাম সরোয়ারকে ১ মার্চ হাজির হওয়ার জন্য বলা হয়। তবে আজ তিনি একাই হাজির হয়েছিলেন।

আরও