তেহরান থেকে আগামী সপ্তাহেই ফিরতে শুরু করবে বাংলাদেশীরা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাশা করছে প্রত্যাবাসনপ্রত্যাশীদের প্রথম দলটি আগামী সপ্তাহেই বাংলাদেশে পৌঁছাবে। পর্যায়ক্রমে অন্যদেরও ফেরত আনা হবে। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ফিরতে আগ্রহী সব বাংলাদেশীদের নাম, ঠিকানা ও অন্য তথ্যাদিসহ তেহরানে বাংলাদেশ দূতাবাসে নিবন্ধনের জন্য অনুরোধ করেছে মন্ত্রণালয়।

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে তেহরানে আটকাপড়া বাংলাদেশীদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। এরই মধ্যে প্রায় ১০০ বাংলাদেশীর একটি তালিকা করা হয়েছে। তাদের প্রথম দলটি আগামী সপ্তাহেই দেশে ফিরবে। রোববার (২২ জুন) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি বিভাগের মহাপরিচালক আসিফ শাহ রহমান এসব তথ্য জানিয়েছেন। ব্রিফিংয়ে ইরান পরিস্থিতি নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ পুনর্ব্যক্ত করা হয়।

আসিফ শাহ বলেন, ইরানে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতিতে সেখানে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের দেশে ফেরানোর প্রয়োজনীয় প্রক্রিয়া সরকার শুরু করেছে। ইরানের পার্শ্ববর্তী দেশগুলোর সহযোগিতায় এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এক্ষেত্রে পাকিস্তান নাকি অন্য কোনো দেশকে ব্যবহার করে বাংলাদেশীদের ফিরিয়ে আনা হবে, সে বিষয়টি স্পষ্ট করেননি এ মুখপাত্র।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাশা করছে প্রত্যাবাসনপ্রত্যাশীদের প্রথম দলটি আগামী সপ্তাহেই বাংলাদেশে পৌঁছাবে। পর্যায়ক্রমে অন্যদেরও ফেরত আনা হবে। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ফিরতে আগ্রহী সব বাংলাদেশীদের নাম, ঠিকানা ও অন্য তথ্যাদিসহ তেহরানে বাংলাদেশ দূতাবাসে নিবন্ধনের জন্য অনুরোধ করেছে মন্ত্রণালয়।

ইরানে বসবাসরত বাংলাদেশী নাগরিকরা এবং বাংলাদেশে তাদের স্বজনরা জরুরি প্রয়োজনে দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিচের মোবাইল ফোন নম্বরগুলোতে (হোয়াটস অ্যাপসহ) সরাসরি যোগাযোগ করতে পারেন। বাংলাদেশ দূতাবাস, তেহরান- হটলাইন নম্বর +৯৮৯৯০৮৫৭৭৩৬৮ ও +৯৮৯১২২০৬৫৭৪৫। পররাষ্ট্র মন্ত্রণালয়ের হটলাইন নম্বর +৮৮০১৭১২০১২৮৪৭।

আরও