যুব উন্নয়ন অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি

মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মাহফুজুল আলম খানকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। আর সদস্য সচিব করা হয়েছে একই মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখার উপসচিবকে।

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁসের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়। মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মাহফুজুল আলম খানকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। আর সদস্য সচিব করা হয়েছে একই মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখার উপসচিবকে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থ ও কর্মদক্ষতা ব্যবস্থাপনা অধিশাখার যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সিড ফাইন্যান্সিং বিভাগের পরিচালক।

তদন্ত কমিটি প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও বিতরণের সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের জবানবন্দি নেবে। পাশাপাশি প্রশ্নফাঁসের ঘটনায় অভ্যন্তরীণ ও বাইরের সহায়তাকারীদের ভূমিকা এবং পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করে অভিযোগের সত্যতা তদন্ত করবে।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় আজ সকাল ১১টায় নির্ধারিত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়। ২৪২টি পদের জন্য আয়োজিত এ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।

আরও