পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা পেলেন সহায়তা

পটুয়াখালীর পুরান বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা দিয়েছে প্রশাসন।

পটুয়াখালীর পুরান বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা দিয়েছে প্রশাসন।  গতকাল দুপুরে টাউন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্ত ৪৩টি পরিবারের মাঝে এ সহায়তা দেয়া হয়। জেলা প্রশাসক শরিফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার, জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার সুমন কুমার দেবনাথসহ অন্য ব্যবসায়ীরা। 

আরও