শ্রীমঙ্গলে পালিত হলো জাতীয় চা দিবস

রাজধানীর বাইরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথমবারের মতো জাতীয়ভাবে পালিত হয়েছে চা দিবস। বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে এ দিবস পালিত হয়।

রাজধানীর বাইরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথমবারের মতো জাতীয়ভাবে পালিত হয়েছে চা দিবস। বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে এ দিবস পালিত হয়। 

গতকাল সকালে শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনসী। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুস শহীদ, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে বাংলাদেশীয় চা সংসদের সভাপতি কামরান টি রহমান, টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শাহ মঈনুদ্দিন হাসান ও এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন শুভেচ্ছা বক্তব্য রাখেন। 

আলোচনা সভায় বক্তারা বলেন, চা শিল্পের উন্নয়নে জাতির পিতার সুদূরপ্রসারী পরিকল্পনা, কার্যকরি পদক্ষেপ ও বর্তমান আওয়ামী লীগ সরকার গৃহীত নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফলে চা শিল্প আজ টেকসই এবং মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়েছে। চলতি চা মৌসুমে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০২ মিলিয়ন কেজি। সেটি নিশ্চিত করতে কাজ করা হচ্ছে।

আরও