সিএমএইচে ভর্তি সুকোমল বড়ুয়া

চিকিৎসায় সর্বোচ্চ সেবা নিশ্চিতের নির্দেশ রাষ্ট্রপতির

গত ২২ অক্টোবর সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে সিএমএইচে যান রাষ্ট্রপতি। সেখানে তিনি অধ্যাপক সুকোমল বড়ুয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. সুকোমল বড়ুয়াকে দেখতে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তারা অধ্যাপকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন।

গত ২২ অক্টোবর সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে সিএমএইচে যান রাষ্ট্রপতি। সেখানে তিনি অধ্যাপক সুকোমল বড়ুয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় চিকিৎসার অগ্রগতি ও চলমান চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত শোনেন তিনি। অধ্যাপকের প্রয়োজনীয় চিকিৎসা অব্যাহত রাখা এবং সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি।

এর আগে ৯ অক্টোবর অধ্যাপক সুকোমল বড়ুয়াকে দেখতে সিএমএইচে যান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় তিনিও অধ্যাপকের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা তাকে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন তথ্য জানান।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউমোনিয়াসহ বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে অধ্যাপক সুকোমল বড়ুয়াকে সিএমএইচে ভর্তি করা হয়। এক মাসের বেশি সময় ধরে তিনি সেখানে চিকিৎসাধীন।

আরও