বণিক বার্তার গোলটেবিলে যুব অধিদপ্তরের মহাপরিচালক

'ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়াকে আমরা সফলতা মনে করি'

ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়াকে আমরা সন্তানের সফলতা বুঝি। তারা কত টাকা আয় করছে তার ওপর ভিত্তি করে ধরে নিচ্ছি সে কতটা সফল। কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে চান্স না পাওয়া যে ছেলে কবিতা লেখে, ভালো আঁকে তাকে সফল বলছি না।

সমাজ থেকে মানবিকতা হারিয়ে গেছে উল্লেখ করে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান বলেছেন, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়াকে আমরা সন্তানের সফলতা বুঝি। তারা কত টাকা আয় করছে তার ওপর ভিত্তি করে ধরে নিচ্ছি সে কতটা সফল। কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে চান্স না পাওয়া যে ছেলে কবিতা লেখে, ভালো আঁকে তাকে সফল বলছি না। দিন দিন সমাজ থেকে মানবিকতা হারিয়ে যাচ্ছে।

আজ রোববার (১০ আগস্ট) বণিক বার্তা কার্যালয়ে 'প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি' শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। যৌথভাবে বৈঠকটির আয়োজন করেছে বণিক বার্তা ও পিএসটিসি। এর সহযোগিতায় রয়েছে ইন্টারন্যাশনাল প্ল্যানড প্যারেন্টহুড ফেডারেশনের (আইপিপিএফ) সাউথ এশিয়ান অঞ্চল ও টেরে ডেস হোমস, নেদারল্যান্ডস।

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এবার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে প্রযুক্তি নির্ভরতাকে গুরুত্ব দেয়া হয়েছে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে তরুণরা কীভাবে এগিয়ে যেতে পারে সে বিষয়ে আমরা কাজ করছি।

প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, প্রযুক্তির উৎকর্ষ হচ্ছে। তরুণরা এটিকে কীভাবে ব্যবহার করছে তার ওপর প্রভাব নির্ভর করছে। প্রযুক্তিনির্ভর সময়ে প্রযুক্তিতে দক্ষ হওয়ার বিকল্প নেই।

পিএসটিসির নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। এতে যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তরসহ বিভিন্ন সংগঠন ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

আরও