জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পুলিশসহ সাতজন আহত হয়েছেন। গতকাল বিকালে ছাত্রদলের কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেনের নেতৃত্বে একটি পক্ষ কলেজে অবস্থান নেন। তারা কাউকে কাউন্সিল করতে দেবেন না বলে জানিয়ে দেন। বিকাল সাড়ে ৪টার দিকে অন্য পক্ষ কলেজ ছাত্রদল নেতা হাবিবুর রহমানের নেতৃত্বে মিছিল নিয়ে কলেজ ফটকের দিকে যায়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। জয়পুরহাট থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।