বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌ ও বিমান বাহিনীর যৌথ মহড়া

জাহাজটি গতকাল বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) জেটিতে পৌঁছলে জাহাজটির নাবিক ও ক্রু সদস্যদের স্বাগত জানান ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা অ্যাটাশে মেজর কার্স্টেন ফ্লেচার।

বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে ‘কো-অপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং (কারাট) বাংলাদেশ ২০২৬’ শীর্ষক যৌথ মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মাইন প্রতিরোধী জাহাজ ইউএসএস ওয়ারিয়র (এমসিএম-১০)। আজ থেকে ৬ নভেম্বর পর্যন্ত এ মহড়া অনুষ্ঠিত হবে।

জাহাজটি গতকাল বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) জেটিতে পৌঁছলে জাহাজটির নাবিক ও ক্রু সদস্যদের স্বাগত জানান ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা অ্যাটাশে মেজর কার্স্টেন ফ্লেচার।

এদিকে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’ শুরু হয়েছে। গতকাল ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে এ মহড়া শুরু হয়। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেসের পৃষ্ঠপোষকতায় পাঁচ দিনব্যাপী এ মহড়া চলবে ৫ নভেম্বর পর্যন্ত।

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের বিবৃতিতে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের স্বাগত জানান বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ এবং ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন তৃষিতা মাওলা।

যুক্তরাষ্ট্র মিশনের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ডের দেয়া বক্তব্যে জানানো হয়, আঞ্চলিক নিরাপত্তা-সংক্রান্ত চ্যালেঞ্জ, প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক জরুরি পরিস্থিতি মোকাবেলায় দুই দেশের বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে এ মহড়া ভূমিকা রাখবে।

হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে সংকটের সময় জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া এবং ত্রাণ কার্যক্রম পরিচালনায় উভয় বাহিনীর দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।

আরও