জঙ্গি ও পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র‍্যাবের গোলাগুলি

বান্দরবানে হিন্দাল শারক্বীয়ার ৫ সদস্য আটক

বান্দরবানের রুমা এলাকায় জঙ্গি সংগঠন জামাআতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া ও পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) বা বম পার্টির সঙ্গে র‍্যাবের গোলাগুলির ঘটনা ঘটেছে।

বান্দরবানের রুমা এলাকায় জঙ্গি সংগঠন জামাআতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) বা বম পার্টির সঙ্গে র‍্যাবের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আটজন আহত হয়েছে। আটক করা হয়েছে পাঁচজনকে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন।

গতকাল বান্দরবানের থানচি-লইক্রী সড়কের ২৭ কিলোমিটারে রুমা উপজেলার রেমাক্রিপ্রাংসা ইউনিয়নের সিলোপিপাড়ায় গোলাগুলির ঘটনা ঘটে। দিন বিকাল সাড়ে ৩টায় থানচি উপজেলার তংমাতুঙ্গীতে এক প্রেস ব্রিফিংয়ে খুরশিদ হোসেন বলেন, ২৭ কিলোমিটার এলাকায় জঙ্গি সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থানের তথ্যে গতকাল ভোরে অভিযান শুরু করে র‍্যাব। সে সময় তাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়।

সময় আরো উপস্থিত ছিলেন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মো. কামরুল হাসান ডিআইজি ইমতিয়াজ আহমেদ, অপারেশনস উইংয়ের পরিচালক লে. কর্নেল মো. জিয়াউর রহমান, ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালক মো. মশিউর রহমান জুয়েল, আইন গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন প্রমুখ।

গত বছরের ২৩ অক্টোবর থেকে জঙ্গি তাদের প্রশ্রয়দাতা বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কেএনএফের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে র‍্যাব। পর্যন্ত জঙ্গি সংগঠনের ৪২ সদস্য কেএনএফের ১৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

আরও